1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

গোলকিপিংয়ে ব্রাজিল দলে ন-তু-ন মুখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আর মাত্র তিন মাস পরেই দক্ষিণ আমেরিকার ফুটবল সেরার প্রতিযোগিতা কোপা আমেরিকা মাঠে গড়াবে। মহাদেশীয় এই লড়াইয়ের আগে শিরোপার অন্যতম বড় দাবিদার ব্রাজিল দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। নতুন ভারপ্রাপ্ত কোচ দারিভাল জুনিয়রের অধীনে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষাও থাকা সেলেসাওদের শক্তিশালী দলই ঘোষণা করেছেন তিনি। তবে মাঠে নামার আগেই ব্রাজিল কোচের মাথাবাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধান দুই গোলকিপারের চোট। যার ফলে ভাস্কো দা গামার লিও জারদিমকে প্রথমবারের মতো ডাকা হয়েছে ব্রাজিল দলে।

রোববার (১০ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-সিটির ড্র হওয়া ম্যাচটিতে চোটে পড়েন তিনি। গোল বাঁচাতে গিয়ে লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনিয়েজকে বাজেভাবে ফাউল করে বসেন তিনি। ব্রাজিলিয়ান গোলকিপার নিজেও চোট পান সেই ঘটনায়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি ঠেকাতে ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পরে যন্ত্রণা সইতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এডারসন।

শুধু এডারসনই নন, চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন পিএসজির মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মারকুইনহোসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।

মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

গোলকিপিংয়ে ব্রাজিল দলে নতুন মুখ

ব্রাজিল স্কোয়াড

গোলকিপার : লিও জারদিম, রাফায়েল, বেন্তো;

ডিফেন্ডার : দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফাব্রিসিও ব্রুনো ;

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা;

ফরোয়ার্ড : এনদ্রিক, রদ্রিগো, গ্যালেনো, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিও।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park