1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতে প্র-থ-ম তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাজস্থানের জয়সালমের একটি এলাকায় প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এটি রাজস্থানে এটি ছাত্র হোস্টেলের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন।

ভারতের ইতিহাসে তেজসের টেস্টের পর থেকে এটি প্রথম দুর্ঘটনা। ২৩ বছর আগে ২০০১ সালে এটি প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে। তেজসের বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কমবাট এয়ারক্রাফট। এটি ভারতীয় বিমানবাহিনীতে ২০১৬ সালে যুক্ত হয়েছিল।

বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি একটি ছাত্র হোস্টেলের মাঠে বিধ্বস্ত হয়েছে। জয়সালমের লক্ষ্মী চাঁদ সানওয়াল কলোনির কাছাকাছি এলাকায় দুপুর ২টার দিকে এটি বিধ্বস্ত হয়। এ সময় পাইলট ইজেক্ট করে নিরাপদে বের হয়ে এসেছেন। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, জয়সালমের এলাকায় তাদের একটি তেজস বিমান দুর্ঘটনায় পড়েছে। আজ প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়। এ সময় পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। পাইলট ইজেক্টের মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসেন। এরপর তিনি নিজের প্যারাস্যুট খুলে নেন। বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park