
সিলেট আলাপ ডেস্ক :বিশ্ব নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের প্রতি সম্মান জানাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করল নারীদের দ্বারা। ক্রু থেকে শুরু করে ফ্লাইটটির পাইলট, গ্রাউন্ড স্টাফ সবাই ছিলেন নারী।
শুক্রবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।
পাইলট হিসেবে ফ্লাইটটি পরিচালনা করেছেন বিমানের সিনিয়র ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম। এছাড়া ফ্লাইটের গ্রাউন্ড স্টাফ, ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, ককপিট ক্রু হিসেবে যারা ছিলেন তাদের সবাই নারী।
বিমানের নারী কর্মীদের প্রতি সম্মান দেখিয়ে বিশ্ব নারী দিবসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের নির্দেশনায় এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
