1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

স্মৃতিসৌধে ৭ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন সাত প্রতিমন্ত্রী।শনিবার শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাই অর্থ মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান। দুপুরে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এসময় আরও বলেন, বর্তমান সরকার অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থ নীতি ভালো না থাকলেও বাংলাদেশের অর্থ নীতি অনেক ভালো অবস্থানে রয়েছে বলেও বলেন তিনি। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সকালে সড়ক পথে নতুন সাত প্রতিমন্ত্রী স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park