1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইতিহাসের সবচেয়ে ব ড় দাবানলে জ্বলছে টেক্সাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভূমি জুড়ে ছড়িয়ে পড়েছে এ দাবানল। ইতিমধ্যে দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে।

ডয়েচে ভেলে জানিয়েছে, টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন মিশে গেছে। তার আগুন প্রতিবেশী ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমলেও, ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। এ সময় বাইডেন জানান, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস করতে বলেছেন।

এই সপ্তাহে একজন ৮৩ বছরের বৃদ্ধা দাবানলের কারণে মারা গেছেন। এখনো দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি।

এদিকে, দেশটির বনবিভাগ জানিয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিস্তীর্ণ অঞ্চল পুড়িয়ে দাবানল এখন আতঙ্ক ছড়াচ্ছে কানাডায়। আগুন দ্রুত ছুটছে ওসোয়ুস শহরের দিকে। ইতিমধ্যেই ওসোয়ুস ও আশপাশের এলাকা খালি করার নির্দেশ জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে শুরু হয়ে কানাডা পর্যন্ত ছড়িয়ে পড়া দাবানলটির নাম দেয়া হয়েছে ঈগল ব্লাফ। যুক্তরাষ্ট্রে অন্তত ২০০০ হেক্টর এলাকা পুড়িয়ে এটি ওয়াশিংটন রাজ্য-সংলগ্ন সীমান্ত অতিক্রম করে কানাডায় প্রবেশ করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park