1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে ফুটবল ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

মাধবপুর সংবাদদাতা :হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলা উপলক্ষে রবিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহনও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, ওসি মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহেদ খাঁন,আওয়ামীলীগ নেতা বেনু রঞ্জন রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো: এরশাদ আলী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান,মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয়,ছাত্রলীগ নেতা শাহিন মিয়া প্রমুখ। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জগদীশ পুর চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকার গোলে গুমুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে কাপ পুরস্কার তুলে দেন।

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park