1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকারের পরিবর্তন অবশ্যই হবে: নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
রাজধানীর গোপীবাগে কারাবন্দি অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সাথে সাক্ষাৎ করেন নজরুল ইসলাম খান।

সিলেট আলাপ ডেস্ক :গণতন্ত্র ফেরানোর আন্দোলনে ‘সরকারের পরিবর্তন অবশ্যই হবে’ এমন প্রত্যাশা করছেন নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাবন্দি অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবিসম্ভাবী, অবশ্যই হবে। রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি, স্বৈরাচারি এরশাদ পতনের আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের (একদলীয় শাসন ব্যবস্থা) গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে।

বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের দমনপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এটা কোনো দেশ। আপনি যেকোনো সময়ে না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন। যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না। অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না। একটা রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছে তাদের একটা কর্তব্য আছে। কোনো দায়িত্ব-কর্তব্য পালন করা হচ্ছে না।

গত ২৪ অক্টোবর গ্রেপ্তার হওয়া বুলবুল ২৪ নভেম্বর কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সোহরাওয়ার্দি হৃদরোগ ইন্সটিটিউটে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park