1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শপথ নিলেন নওয়াজ কন্যাসহ নির্বাচিত সদস্যরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পাকিস্তানের নির্বাচনে পাঞ্জাব প্রদেশ থেকে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন।

বিদায়ী স্পিকার সিবতাইন খান শুক্রবার পাঞ্জাব অ্যাসেম্বলির নব-নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ শপথের মধ্য দিয়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) মনোনীত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সংসদীয় রাজনীতির সূচনা হলো।

জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দুই ঘণ্টারও বেশি বিলম্বের পর সিবতাইনের সভাপতিত্বে প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হয়।

শনিবার গোপন ব্যালটের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন সংসদ সচিব। আজ স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে বলেও জানানো হয়েছে।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এটাই ছিল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন। যেখানে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। অধিবেশনে ৩১৩ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন, যার মধ্যে ২১৫ জন পিএমএল-এন এবং এর সহযোগী দলগুলোর। বাকি ৯৮ জন ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্য।

এদিকে, দেরিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের নির্বাচিত সদস্যরা শপথ নেয়ার সময় একে-অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ও উচ্চবাচ্য বিনিময় করেন।

পিটিআই-সমর্থিত প্রার্থী ইমতিয়াজ শেখ কালো রঙের চশমা নিয়ে গাড়িতে লুকিয়ে বিধানসভায় পৌঁছান।

পিএমএল-এন-এর মালিক আহমেদ খান পাঞ্জাব বিধানসভার স্পিকার পদের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জহির ইকবাল চুনার ডেপুটি স্পিকার পদের জন্য আবেদন করেন।

এদিকে, এসআইসির আহমেদ খান ভাচার এবং মঈন রিয়াজ কোরেশি দুটি পদের জন্য তাদের নথি জমা দিয়েছেন।

সূত্র: জিও নিউজ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park