1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

মাধবপুর সংবাদদাতা :বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, বিএনপি–জামাত মুক্তিযুদ্ধের যে অহংকার সব কিছু ধুলিসাৎ করেছে। বিএনপির নেতৃত্বেই স্বাধীনতা বিরোধী চক্র, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে।

রবিবার ( ৩০ জুলাই) বিকেলে ‘বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে’ হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি বিগত দিনে অগ্নি সন্ত্রাস করেছে। আমাদের শ্রমিকরা যারা ট্রাকে করে, বাসে করে চলাচল করেছে তাদের উপর পেট্রোল বোমা মেরেছে। আজকে যখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তখন আবার ষড়যন্ত্র চলছে খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে।

তিনি বলেন, আওয়ামী লীগের একটি কর্মীও জীবিত থাকতে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি বিএনপি জামাতের নৈরাজ্যেরে বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা মোঃ আপন মিয়া, আশরাফুল আলম টিটু, সাব্বির হাসান, রফিক মিয়া, এরশাদ আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, জাতীয় শ্রমিক লীগ মাধবপুর উপজেলার সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন রহমান, সাধারন সম্পাদক শাহ মোঃ ইফরান সহ অনেকেই।

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park