1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে খোকন-কাজলের নেতৃত্বে বিএনপির প্যানেল

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। এবারও এই প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রুহুল কুদ্দুস কাজল। গত দুই সেশন ধরে তারা এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিপন্থি আইনজীবীদের এক সভা শেষে এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে সহ-সভাপতি প্রার্থী করা হয়েছে– হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম প্রার্থী হয়েছেন।

সদস্য পদে প্রার্থী হয়েছেন– ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও ইব্রাহিম খলিল।

আগামী ৬ ও ৭ মার্চ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।

সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটিসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা প্রায় আট হাজার।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে তার বাসায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এই প্যানেলে সভাপতি প্রার্থী করা হয়েছে আবু সাঈদ সাগরকে। তিনি আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park