1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জনসমাবেশ সফল করতে সিলেট বিএনপির যৌথ প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ঘোষিত আজ সোমবারের জনসমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার (৩০ জুলাই) রাত ৯টায় সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় যৌথ প্রস্তুতি সভায় বক্তারা সোমবারের জনসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের উদাত্ত আহবান জানিয়ে বলেন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে রেজিস্ট্রি মাঠে আজ বিকাল ৩ টায় সিলেট জেলাও মহানগর বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

জনসমাবেশ কর্মসূচি সফল করতে উক্ত যৌথ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এড. আশিক উদ্দিন আশুক, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ডা. নাজমুল ইসলাম, ইশতিয়াক সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, আবুল আহাদ খাঁন জামাল, এড. আবু তাহের, হুমায়ুন আহমদ মাসুক, এড. মোমিনুল ইসলাম মোমিন, মকসুদ আহমদ, শাকিল মুর্শেদ, জালাল খাঁন, অর্জুন ঘোষ, আফসর খাঁন, মিফতাউল কবীরমিফতা, কয়েছ আহমদ, আব্দুস সামাদ লস্কর মুনিম, আবু আনসারী, সুদীপ জ্যোতি এষ, দেলওয়ার হোসেন দিনার, মাশরুর রাসেল, আবদুল আহাদ, জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park