1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে থমকে আছে কবরস্থানের কোটি টাকার কাজ!

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জন্মিলে মরিতে হইবে, এ কথাটি চির সত্য, তেমনি মানুষের শেষ ঠিকানা পবিত্র কবরস্থান। সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড তথা দক্ষিণ সুরমার সর্ববৃহৎ কবরস্থান হচ্ছে কদমতলী পঞ্চায়েতী কবরস্থান। কবরস্থানের উন্নয়ন, সীমানা দেওয়াল নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধণ কাজের জন্য সিলেট সিটি কর্পোশেন থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার কারণে প্রায় এক মাস ধরে থেমে আছে উন্নয়ন কাজ।

বিভিন্ন সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান লিবার্টি কন্ট্রাকশনের নির্মাণ ঠিকাদারের গাফিলতির কারণে বন্ধ রয়েছে শেষ ঠিকানা কবরস্থানের সংস্কার কাজ। কবরস্থানের চারপাশের দেওয়াল ও কবরস্থানে প্রবেশের প্রধান ফটকের আংশিক কাজ করা হলেও কবরস্থানের ভেতরে মাটি ভরাটসহ অন্যান্য কাজ তিন বছরেও সম্পন্ন হয়নি। ২০২২ ইংরেজি সালের শেষের দিকে শুরু হওয়া কাজ পরবর্তী ২০২৩ ইংরেজি সালের ২১ অক্টোবর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সময়ে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্তরের আগে থেকে সংস্কার কাজ শুরু হলেও আজ অবদি কাজ সম্পন্ন না হওয়াতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেন, কবরস্থানের উন্নয়ন ও অন্যান্য স্থানের আরো তিন চারটি প্রকল্পের জন্য সিটি কর্পোরেশন থেকে মোট সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের টেন্ডারের মাধ্যমে কাজগুলো পায় লিবার্টি কন্ট্রাকশন, কন্ট্রাকশন কোম্পানীকে এলাকা থেকে যে সব সহযোগিতা করার কথা তা আমরা করেছি, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি ব্যক্তিগতভাবে দ্রুত গতিতে কাজ করার জন্য বলেছি।

এদিকে লিবার্টি কন্ট্রাকশন এর দায়িত্বে নিয়োজিত সাদেক সরকার কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে জানান, ‘‘সিটি কর্পোরেশন থেকে তারা টাকা বরাদ্দ পেয়েছেন, কাজ গত ১৫ দিন ধরে বন্ধ বলে জানান তিনি, মাটি ভরাট ও বালুর কাজ অবশিষ্ট রয়েছে, মাটি ও বালুর কাজ যারা করবে তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি, আগামী সপ্তাহ থেকে পূরোদমে কাজ শুরু হবে বলে জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park