সিলেট আলাপ ডেস্ক :জন্মিলে মরিতে হইবে, এ কথাটি চির সত্য, তেমনি মানুষের শেষ ঠিকানা পবিত্র কবরস্থান। সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড তথা দক্ষিণ সুরমার সর্ববৃহৎ কবরস্থান হচ্ছে কদমতলী পঞ্চায়েতী কবরস্থান। কবরস্থানের উন্নয়ন, সীমানা দেওয়াল নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধণ কাজের জন্য সিলেট সিটি কর্পোশেন থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার কারণে প্রায় এক মাস ধরে থেমে আছে উন্নয়ন কাজ।
বিভিন্ন সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান লিবার্টি কন্ট্রাকশনের নির্মাণ ঠিকাদারের গাফিলতির কারণে বন্ধ রয়েছে শেষ ঠিকানা কবরস্থানের সংস্কার কাজ। কবরস্থানের চারপাশের দেওয়াল ও কবরস্থানে প্রবেশের প্রধান ফটকের আংশিক কাজ করা হলেও কবরস্থানের ভেতরে মাটি ভরাটসহ অন্যান্য কাজ তিন বছরেও সম্পন্ন হয়নি। ২০২২ ইংরেজি সালের শেষের দিকে শুরু হওয়া কাজ পরবর্তী ২০২৩ ইংরেজি সালের ২১ অক্টোবর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সময়ে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্তরের আগে থেকে সংস্কার কাজ শুরু হলেও আজ অবদি কাজ সম্পন্ন না হওয়াতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ ব্যাপারে কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেন, কবরস্থানের উন্নয়ন ও অন্যান্য স্থানের আরো তিন চারটি প্রকল্পের জন্য সিটি কর্পোরেশন থেকে মোট সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের টেন্ডারের মাধ্যমে কাজগুলো পায় লিবার্টি কন্ট্রাকশন, কন্ট্রাকশন কোম্পানীকে এলাকা থেকে যে সব সহযোগিতা করার কথা তা আমরা করেছি, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি ব্যক্তিগতভাবে দ্রুত গতিতে কাজ করার জন্য বলেছি।
এদিকে লিবার্টি কন্ট্রাকশন এর দায়িত্বে নিয়োজিত সাদেক সরকার কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে জানান, ‘‘সিটি কর্পোরেশন থেকে তারা টাকা বরাদ্দ পেয়েছেন, কাজ গত ১৫ দিন ধরে বন্ধ বলে জানান তিনি, মাটি ভরাট ও বালুর কাজ অবশিষ্ট রয়েছে, মাটি ও বালুর কাজ যারা করবে তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি, আগামী সপ্তাহ থেকে পূরোদমে কাজ শুরু হবে বলে জানান তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066