1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে ৬ স্বর্ণপদকসহ ২১ পুরস্কার!

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ রোববার (৩০ জুলাই) সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় ৬টি স্বর্ণ পদকসহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে ১৯ জন শিশু।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশুরা ২১টি ইভেন্টে বিজয়ী হয়ে তারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করে।

প্রথম স্থান অধিকার কারী ৬ জন হলো- আবৃত্তিতে চিন্ময়ী ভট্টাচার্য, সাধারণ নৃত্যে বিততী রায়, লোক সংগীতে তিথি রায়, কত্থক নৃত্যে অনশ্রী রানী দাশ, মণিপুরী নৃত্যে অর্থী সিনহা ও উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন।

দ্বিতীয় হয়ে রৌপ্য পদকের জন্য মনোনয়ন পেয়েছে ক্বেরাতে খাদিজা মেহজাবিন, ভরত নাট্যমে শুভশ্রী রায় ও জয়শ্রী দেবনাথ জয়া, আবৃত্তিতে তাওফিকা মুজাহিদ, কত্থক নৃত্যে অতশ্রী রাণী দাশ, যন্ত্র সংগীতে বিনতা দেব, সাধারণ নৃত্যে শুভশ্রী রায়, লোকনৃত্যে বিততী রায় ও শুভশ্রী রায়, উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন এবং বিজ্ঞান প্রজেক্টে মৃন্ময়ী ভট্টাচার্য।

তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদকের জন্য নির্বাচিত হয়েছে ঋষিকেশ সিংহ অর্ক যন্ত্র সংগীত, অভিক দেব বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, ব্যাডমিন্টনে ফাহিমা আক্তার ও বিজ্ঞান প্রজেক্টে মো. মারজান চৌধুরী জাহান।

উল্লেখ্য, সারাদেশ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সনদ বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি।

 

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park