1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অলিম্পিক গেমস নিশ্চিতের ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :চার মাস পর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস। অলিম্পিকের ফুটবল ইভেন্টে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল।

সেই দুই দলের একটি হতে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অলিম্পিকেরি টিকিট পেতে মাঠে নামবে দল দুটি।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও খেলছে আরও দুটি দল প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা। এই চার দলের মধ্যে শীর্ষ থাকা দুটি দল যাবে অলিম্পিকে।

প্রথম দুই ম্যাচের ফলাফলে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই অলিম্পিকে যাওয়ার সুযোগ থাকছে না।

সমান ২টি করে ম্যাচ শেষে চার পয়েন্টে শীর্ষে আছে প্যারাগুয়ে। তাদের প্যারিস যাওয়া অনেকটা নিশ্চিত।

তিন পয়েন্টে দুইয়ে ব্রাজিল, দুই পয়েন্টে তিনে আর্জেন্টিনা ও এক পয়েন্টে চারে আছে ভেনেজুয়েলা।

আজ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জয়ী দল পেয়ে যাবে অলিম্পিকের টিকিট। কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেও তারা পেতে পারে অলিম্পিকের টিকিট।

এদিকে, আর্জেন্টিনার সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

রাতে অপর আরেক ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা। ড্র করলেই নিশ্চিত হবে প্যারাগুয়ের প্যারিসের টিকিট। তবে যদি হেরে যায় তবুও তাদের সামনে সুযোগ থাকছে। কারণ সমান ৪ পয়েন্ট হতে পারে তিনটি দলের। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র হয়, আর ভেনিজুয়েলা নিজেদের ম্যাচ জেতে তখন ৪ করে পয়েন্ট হবে ব্রাজিল, প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার। তখন দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। ব্রাজিল ভেনিজুয়েলাকে হারিয়েছে, হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে।

এর আগে টোকিও অলিম্পিকের বাছাইয়ের চূড়ান্ত পর্বেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। তবে সেবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলেছিল আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছিল দ্বিতীয় দল হিসেবে। সেবার অলিম্পিক সেরার স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park