1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু, চলছে প্রস্তুতি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমির বিস্তৃত ময়দানে চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। দ্বিতীয় পর্ব শুরুর জন্য প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেছেন প্রথম পর্বের শীর্ষ মুরুব্বীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ব ইজতেমা-২০২৪ এর কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের আয়োজকরা বিশ্ব ইজতেমার ময়দান ও মালামাল হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে। পরে দুপুর ৩টার দিকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজন করার লক্ষ্যে মাঠ ও মালামাল হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক।

হস্তান্তর কার্যক্রম শেষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে মাঠ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও সোমবার থেকে আমরা মাঠে ছিলাম। বিভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া পুরো মাঠ ঠিকঠাক পেয়েছি। মঙ্গলবার লিখিতভাবে এক পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নিয়ে অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছি।

মাঠ বুঝে পেয়ে শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব। ইতোমধ্যে আমাদের অনেক বিদেশি মেহমান চলে এসেছেন। কাল বুধবার রাত থেকে সারা দেশ থেকে মুসল্লিরা আসা শুরু করবেন।

তাবলিগ জামাতের বিবাদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব বা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। এরপর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭ তম বিশ্ব ইজতেমার আসর।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park