
সিলেট আলাপ ডেস্ক :সিরিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের সবাই কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জানিয়েছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমি হামলার শিকার হয়েছে। তাদের অভিযোগ, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত একটি গোষ্ঠী এর আগে রবিবার একটি ঘাঁটিতে হামলার দায়স্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। সিরিয়ায় প্রায় ৮০০ মার্কিন সেনা অবস্থান করছেন।
ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা চালানোর মধ্যে মার্কিন ঘাঁটিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা। পেন্টাগন শনিবারের হামলার কথা নিশ্চিত করলেও কোনো হতাহতের কথা জানায়নি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
