1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ডেঙ্গুর হানায় প্রাণ গেল কিশোরের

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক:সিলেটে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া কিশোরের নাম রাফি হোসেন (১৭)। সে মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকার আল-ফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোক্তাদির হোসেনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাফির পরিবারের ঘনিষ্টজন মৌলভীবাজার বইয়ের কোরাসের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ। তবে এ বিষয়ে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে কোনো তথ্য নেই।

রাফির পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল হক গণমাধ্যম -কে বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই রোগীর ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে। তবে কয়েকটি টেস্টের রিপোর্ট আজ বিকেলে আসবে। তখন নিশ্চিত করে বলা যাবে। 

সিলেট আলাপ/ মৌরি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park