1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রওশনপন্থিদের সম্মেলনের ঘোষণা, চুন্নু বললেন রওশন অসুস্থ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পরদিন নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থিরা। আগামী ২রা মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের ডাক দিয়েছেন তারা। একইসঙ্গে নতুন চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্তের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। আর এই বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক অবস্থা তার (রওশন এরশাদ) নেই।

গতকাল রওশনপন্থি নেতা ও ‘অন্তবর্তীকালীন মহাসচিব’ কাজী মামুনুর রশীদ সম্মেলনের এ ঘোষণা দেন। মানবজমিনকে তিনি বলেন, আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি ২রা মার্চ। অনিবার্য কারণে সময় ও স্থান পরিবর্তন হতে পারে। আমরা সুশৃঙ্খল ও কর্মীবান্ধব জাতীয় পার্টি গড়ে তুলবো। আর এই সম্মেলনে সারা দেশের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

গতকাল নতুন চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্তের বিষয়ে সিইসিকে অবহিত করছেন রওশনপন্থিরা। দুপুরে নবনিযুক্ত দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়ের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের একান্ত সচিবের কাছে এই চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, ২৮শে জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাসভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এক জরুরি বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই সভায় তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে উপস্থিত সকল নেতৃবৃন্দের ঐকান্তিক দাবির প্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো. মামুনুর রশিদকে অন্তবর্তীকালীন সময়ের জন্য (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন। বর্তমানে নিবন্ধন নং-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা ও নতুনবাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক হাফিজ, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, জাপা নেতা খোরশেদ আলম খশু, পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, জাপা নেতা এসএম হাসেম, এমএ রহিম খান, শেখ রুনা, সেরাজুল আরেফিন মাসুম ও জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আবু সাঈদ লিয়ন উপস্থিত ছিলেন।

চিঠির বিষয়ে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে নতুন চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্তের বিষয়টি অবহিত করেছি। তারা আমাদের চিঠি গ্রহণ করেছেন। এটা একটা নিয়ম। আমরা নিয়ম মেনেই কাজ করেছি।
গতকাল সন্ধ্যায় সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতারা রওশন এরশাদের বাসায় আসেন। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় দেশের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অন্যদিকে বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রওশনের ঘোষণায় জাপায় কোনো অস্বস্তি নাই। তারা কেউ দলের কোনো পদ হোল্ড করেন না। সাধারণ মেম্বারও না। রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনো অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নেই না। কারণ উনি খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক অবস্থা তার নেই। রওশন এরশাদকে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, এটা খুবই আপত্তিকর, দুঃখজনক।

চুন্নু সংসদের বিষয়ে বলেন, জাতীয় পার্টি গৃহপালিত নয়, আসলেই বিরোধী দল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে। মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখবো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park