1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দেশে ফিরেই কলকাতায় উড়াল দিলেন অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ঢালিউড তারকা অপু বিশ্বাস গেল ১৩ জুলাই একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সঙ্গী হিসেবে ছিল তার সন্তান আব্রাহাম খান জয়।

যুক্তরাষ্ট্রে যাবতীয় কাজ শেষে বৃহস্পতিবার (২৭ জুলাই) জয়কে নিয়ে ঢাকায় ফিরেন অপু বিশ্বাস।
কিন্তু শুক্রবার (২৮ জুলাই) তাকে আবারও দেখা গেল বিমানবন্দরে। সেটি নির্মাতা বন্ধন বিশ্বাসের তোলা সেলফিতে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস। ক্যাপশনে লেখেন, দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে…।

বুঝতে আর বাকি রইল না, কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাদের সেখানে যাওয়া।

জানা গেছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি। সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’র প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র।

এদিকে, অপু বিশ্বাস কলকাতার সিনেপ্রেমীদের ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, ৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।

তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এতে অপুর বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছে সাইমন সাদিক। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ।

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park