1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সবার জন্য খু-ল-ল ঐতিহাসিক ‘ঢাকা গেট’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সংস্কার শেষে সবার জন্য উন্মুক্ত করা হলো প্রায় ৩৬০ বছরের পুরোনো ঢাকার ঐতিহাসিক ‘ঢাকা গেট’। ফটকটি ফিরে পেয়েছে তার নিজস্ব হারানো রূপ। একইসঙ্গে এটি মীর জুমলা গেট, রমনা গেট ও ময়মনসিংহ গেট নামে পরিচিত। মীর জুমলার আসাম অভিযানের ‘বিবি মরিয়ম’ কামানটিও ওসমানী উদ্যান থেকে এনে ঢাকা গেটের পাশে স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ গেটের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গেটটি নিয়ে একটি ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য দেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঢাকাকে তার গর্বের ও ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে নেব এবং নতুন প্রজন্মের জন্য ঐতিহ্যকে সংরক্ষণ করব। সেই প্রতিশ্রুতির একটি বড় অর্জন আজকে করতে পেরেছি। ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দে নির্মিত মোগল সাম্রাজ্যের সুবেদার মীর জুমলার ঢাকা গেটকে দেশবাসীসহ সারাবিশ্বের কাছে তুলে ধরতে পারলাম। এটি আমাদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত।

তিনি আরও বলেন, আজকের এই সংস্কারকাজ করতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয়নি। শুধু প্রয়োজন হয়েছে ভালোবাসা, আন্তরিকতা ও ঐতিহ্যকে ধারণ করার। আমরা এই কাজটা ৪০০ বছর পর করলাম। আরও ৪০০ বছর এই কাজটা জীবিত ও অম্লান থাকবে। নতুন প্রজন্মের জন্য এটি স্মৃতি হিসেবে রয়ে যাবে। বহির্বিশ্ব থেকে পর্যটকেরা দেখবে। পর্যটকেরা ঘুরতে এসে অনেক কিছু পায় না। আমরা এখন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছি। এখন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ঘুরতে পারবে, ঢাকা গেট ঘুরতে পারবে ও মরিয়ম কামান দেখতে পারবে।

মেয়র বলেন, আমরা ঢাকা গেটে জনবল নিয়োজিত রাখব। সার্বক্ষণিক পরিষ্কার রাখা হবে। ময়লা-আবর্জনা, পোস্টার দিয়ে যাতে এই ঢাকা ফটকের পরিবেশ বিনষ্ট না করে। আমি সকলের কাছে সেই আহ্বান রাখলাম। শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নয়, সকল নাগরিকের দায়িত্ব হবে এটা পরিষ্কার রাখা। কেউ এখানে পোস্টার লাগালে, তাকে ধরিয়ে দেবেন ও তাকে জরিমানা করা হবে। আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ হ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া সংস্কারকাজটি শেষ হয় ৩০ ডিসেম্বর। ঠিকাদারি প্রতিষ্ঠান আহনাফ ট্রেডিংসের মাধ্যমে প্রায় ৮২ লাখ ৪০ হাজার টাকা খরচে এ গেটের সংস্কার করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park