1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকারদলীয় হু ই প হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ (নড়াইল-২) পাঁচ এমপি। সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজই (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

অন্য চার হুইপ হচ্ছেন- আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। তাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদেও হুইপের দায়িত্বে ছিলেন।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে ভোটাধিকারের প্রয়োগ করেছেন দুই লাখ ৩২ হাজার ১১ জন। তার মধ্যে তিন হাজার ৪২৫টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের মধ্যে এক লাখ ৮৯ হাজার ১০২টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park