
সিলেটের আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মান, সুবিধা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) সদস্য ড. মো. আবু তাহের।
শনিবার (২৯ জুলাই) সকাল এগারোটায় সৈয়দ মুজতবা আলী আবাসিক হল পরিদর্শনকালে হলের ছাত্রদের জন্য আভ্যন্তরীণ বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো কবির হোসেন।
পরিদর্শনকালে উজিসি সদস্য ড. মো. আবু তাহের হলের পরিবেশ ও সুযোগ সুবিধা দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও তিনি ছাত্রদের পড়ার কক্ষ, বিভিন্ন ব্লক ও ডাইনিং ক্যান্টিং পরিদর্শন ছাত্রদের আরও সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, সেসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো ফজলুর রহমান ইনস্টিটিউশন অফ কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলোজি এর পরিচালক অধ্যাপক ড. মো জহিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো কামরুজ্জামান চৌধুরী, পরিবহণ প্রশাসক অধ্যাপক মো আনোয়ার হোসেন, কৃষি ও খনিজ বিজ্ঞান অনষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আবু সাঈদ আরেফিন খান নোবেল ও হিসাব পরিচালক সোহেল মো সোহেল উদ্দিন প্রমুখ।
সিলেট আলাপ/ জুই