1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিয়ে না দেয়ায় মেয়ের বাবার দোকানে আগুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মেয়েকে অন্যত্রে বিয়ে দেয়ায় মুদি ব্যবসায়ী মো. বিল্লাল মোল্লার (৬২) দোকান আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুমন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে ফরিদপুর শহরের চকবাজারের ময়রাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতোয়ালি থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

স্থানীয়রা জানান, লোকজনের চিৎকারে ভোর রাতে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তারা দেখতে পান ওই মুদির দোকনটি আগুনে পুড়ে যাচ্ছে। এর ১৫ মিনিট পর ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সাড়ে ৪টার দিকে আগুন নেভায়।

দোকান মালিক মো. বিল্লাল মোল্লা জানান, তার সাথে একই এলাকার সুমনের পারিবারিকভাবে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে সুমনই তার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে একটি ফ্রিজসহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমার এক মেয়েকে পছন্দ করত সুমন। ওই মেয়েকে সুমনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দিয়েছি। সেই থেকেই সুমন আমার ওপর ক্ষিপ্ত ছিল। আজ সুযোগ পেয়ে আমার দোকান পুড়িয়ে দিয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বোঝা গেছে এক ব্যক্তি ওই দোকানটি আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা ১৫ মিনিটের চেষ্টাতেই আগুন নেভাতে সক্ষম হয়েছি।

ওসি হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই মুদি দোকানের মালিক মো. বিল্লাল মোল্লা সুমনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। এজাহারে তিনি দাবি করেছেন- পূর্ব শত্রুতার জের ধরে সুমন তার দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। পুলিশ সুমনকে গ্রেপ্তার করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park