1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, থানায় মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি:১০ লক্স টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করেছে তার স্বামীসহ সাঙ্গপাঙ্গরা। একের পর এক নির্যাতন ও হুমকির ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্ত্রী হেনা বেগম। ঘটনার প্রতিকার চেয়ে স্বামীকে আসামী করে থানা মামলা করেছেন তিনি। মামলা দায়েরের পর তিনি বড়তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার রানাপিংয়ের শেরপুর গ্রামের ললিক মিয়ার সাথে বেশ কয়ে বছর আগে বিবাহ বন্ধনে আবদ্দ হন হেনা বেগম। বিয়ের পর থেকে স্বামী দুবাইয়ে থাকার সুবাদে তাদের সংসার চলছিল ভালভাবে। ২০১২ সালের ৫মে দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে মারা যান তার স্বামীর চাচাত্ব ভাই রাজু। এরপর পর ক্ষতিপূরণ বাবত ৫৪ লক্ষ টাকা পায় মারা যাওয়া রাজুর পরিবার। রাজুর ৫৪লক্ষ টাকা তুলতে ৯ লক্ষ টাকা খরচ হয়েছে দাবি করে দুবাই থেকে স্বামী ছয়ফুল আলম স্ত্রীকে রাজুর পরিবারের কাছ থেকে ৯লক্ষ টাকা আনতে বলেন। এসময় স্ত্রী শোকাহত এ পরিবসরের কাছ থেকে টাকা আনতে পারবেননা বলে জানালে স্ত্রীর ওপর চরম ক্সিপ্ত হয় স্বামী ছয়ফুল আলম। ফোনে একের পর এক হুমকির পর তাকে ডিভোর্স দেয়ার হুমকি দেন। এতে তিনি নিরুপায় হয়ে যান। এরপর স্বামী ছয়ফুল আলম স্ত্রী হেনা বেগমকপ তার পিত্রালয় থেকে ১০ লক্ষ টাকা আনতে বলেন। এতে তিনি তার বিধবা মায়ের কাছ থেকে টাকস আনতে পারবেননা বলে জানান। পরে স্বামী বলেন বলে বাহের সময় কেন যৌতুক দেয়া হয়নি তাই ১০ লক্ষ টাকা আনতে হবে, নতুবা তালাক দিয়ে দিবো। এরপর ১৫ জুলাই শেরপুরস্থ স্বামীর বাড়ীতে গিয়ে ছয়ফুল আলমের স্ত্রী হেনা বেগমকে ছয়ফুলের পক্ষে মারপিট করে হুসেন আহমূ, হাবিবুর রহমান, তুরন মিয়া, ও শাকিল আহমদ। তারা প্রথমে হেনার কাছে গিয়ে বলে তোমার স্বামী ছয়ফুল আলম দুবাইয়ে বড় ব্যবসা করবে তাই তাকে তুমি ১০ লক্ষ টাকা ূিতে হবে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে তারা সংঘবদ্ধ হয়ে নির্মম নিড়যাতন করে হেনা বেগমকে। ঘটনার পর স্বামী ছয়ফুল আলমকে প্রধান আসামী করে ২১জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি ( মামলা নং ১৫) দায়ের করেন। মামলার অপর আসামীরা হলো হোসেন আহমদ, হাবিবুর রহমান, তুরন মিয়া ও শাকিল আহমদ। ৃামলা দায়েরের পর স্ত্রী হেনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park