1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা।

বৃহস্পতিবার সকালের দিকে এসব স্বর্ণ উদ্ধার করে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে চোরাচালান করা স্বর্ণ বহনের খবর পেয়ে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়।

ফ্লাইটটি অবতরণের পর কাস্টম কর্মকর্তারা বিমানের টয়লেটের ছাদে বিশেষভাবে লুকানো ৪০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহসাব হোসাইন রনি বলেন, উদ্ধার এসব স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে চার কেজি। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। বিমানবন্দর থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park