1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পিকনিকে গিয়ে নৌকাডুবিতে ১৬ শিক্ষার্থী-শিক্ষক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরার কাছে হারনি হ্রদে বৃহস্পতিবার পিকনিকের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৪ জন শিক্ষার্থী এবং দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩৪ জন যাত্রী ছিল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

গুজরাটের মন্ত্রী রুশিকেশ প্যাটেলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত ১০ জনেরও বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। হ্রদের তলদেশে কাদার কারণে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার অভিযানে অসুবিধার সম্মুখীন হয়েছে। নিখোঁজ কয়েকজন সেখানে আটকে থাকতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক মৃতের স্বজনদের জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বলে গণমাধ্যমটি জানিয়েছে।

তাঁর কার্যালয় বলেছে, ‘ভাদোদরার হারনি হ্রদে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখিত। শোকের এই মুহূর্তে আমার চিন্তাভাবনা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’

এ ছাড়া শোক প্রকাশ করে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্সে বলেছেন, ‘ভাদোদরার হারানি হ্রদে নৌকা ডুবে শিশুদের ডুবে যাওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমি প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। গভীরতম এই দুঃখের মুহূর্তে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন তাদের এই শোক সইবার শক্তি দেন। বর্তমানে নৌকায় থাকা শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ধার তৎপরতা চলছে।

কর্তৃপক্ষকে অবিলম্বে ত্রাণ সরবরাহের এবং দুর্ঘটনার শিকারদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park