1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার এটেনডেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

লালমনিরহাট সংবাদদাতা :লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াতকারী লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনের এটেনডেন্ট আক্কাস আলীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে থানায় মামলা করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়। ভুক্তভোগীর বাড়ি ময়মনসিংহে। আক্কাস আলী বরিশাল সদর উপজেলার পতাং এলাকার বজলু গাজীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়ে। মাঝরাতে জয়দেবপুর রেলস্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ভুক্তভোগী শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় এটেনডেন্ট তাৎক্ষণিকভাবে তাকে একটি সিটে বসিয়ে দেয়।

এরপর সকাল আটটার দিকে ‘গ’ বগির ৭ নম্বর কেবিন ফাঁকা পেয়ে ওই কেবিনে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নাকাটির শব্দে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park