1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :খুলনা মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের এডমিন।

নাশকতা মামলায় যুবদল নেতার স্ত্রীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।

বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, যুবদল নেতা বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে পুলিশ প্রমান করেছে তারা অতীতের চেয়ে আরও বেশি বেপরোয়া হয়ে পড়েছে। সরকারের সকল দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিচার একদিন এদেশের মাটিতেই হবে। রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে জনগণের বিপক্ষে অবস্থান না করে দেশের পক্ষে থাকার আহবান জানিয়ে অবিলম্বে নারী উদ্দ্যোক্তা ফাতেমাতুজ জোহরা লিন্ডার নিঃশর্ত মুক্তি কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park