সিলেট আলাপ ডেস্ক :খুলনা মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের এডমিন।
নাশকতা মামলায় যুবদল নেতার স্ত্রীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, যুবদল নেতা বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে পুলিশ প্রমান করেছে তারা অতীতের চেয়ে আরও বেশি বেপরোয়া হয়ে পড়েছে। সরকারের সকল দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিচার একদিন এদেশের মাটিতেই হবে। রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে জনগণের বিপক্ষে অবস্থান না করে দেশের পক্ষে থাকার আহবান জানিয়ে অবিলম্বে নারী উদ্দ্যোক্তা ফাতেমাতুজ জোহরা লিন্ডার নিঃশর্ত মুক্তি কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066