1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বিতীয় বিয়ে করার জেরে নিজ স্বামীর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছে এক স্ত্রী। আহত স্বামীর চিৎকারে লোকজন জড়ো হলে তাকে পোকায় কামড় দিয়েছে বলে প্রচার করেন ওই স্ত্রী। এ ঘটনায় নিপা আক্তার (৩৪) নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন উত্তরপাড়া আব্দুর রশিদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নিপা আক্তার তার স্বামী আবুল হোসেনের (৪০) বিশেষ অঙ্গ কেটে নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

নিপা আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। স্বামী আবুল হোসেন (৪০) বরিশালের বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তারা কোনাবাড়ীতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করেন। নিপা আক্তার ভিকটিম আবুল হোসেনের প্রথম স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে আবুল হোসেনের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। পরে তারা সবাই এগিয়ে গেলে তার স্ত্রী নিপা আক্তার বলেন, তার স্বামীর গোপনাঙ্গে পোকায় কামড় দিয়েছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আবুল হোসেনের গোপনাঙ্গ কেটে দেয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) রাতে স্ত্রী নিপা আক্তার বাসায় ফিরে এসে জানান, আবুল হোসেন সুস্থ আছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় থাকলেও বিকেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে বিষয়টি কোনাবাড়ী থানায় জানানো হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই সাইদুর রহমান খান বলেন, অভিযুক্ত নিপা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের ধারণা, দ্বিতীয় বিয়ের কারণে তাদের ভেতর কলহ হতে পারে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park