1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রসাধনী ছাড়াই চকচকে ত্বক পেলেন ইয়ামি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নায়িকারা যে ‘গ্ল্যামারাস’ হবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে বলিপাড়ায় কারও কারও রূপলাবণ্য চোখ জুড়িয়ে দেয়।

সেই তালিকায় ওপরের দিকেই জ্বলজ্বল করে ইয়ামি গৌতমের নাম। ইয়ামির চকচকে, পেলব ত্বক আলাদা করে নজর কেড়ে নেয়। ফিটনেসের পাশাপাশি রূপচর্চাতেও সমান যত্ন অভিনেত্রীর। নায়িকার মসৃণ, কোমল ত্বকের রহস্য জানতে অনেকেই উৎসাহী। অনেকে আবার ধরে নিয়েছেন নিয়মিত পার্লারে যান ইয়ামি। সারাক্ষণই নামিদামি প্রসাধনী ব্যবহার করেন নায়িকা। তবে ইয়ামি কিন্তু অন্য কথা বলছেন। তার দাদির রূপচর্চার পরামর্শ নাকি অক্ষরে অক্ষরে মেনে চলেন নায়িকা।
১. খুব বেশি প্রসাধন সামগ্রী ব্যবহার করতে পছন্দ করেন না ইয়ামি। পেশাগত প্রয়োজনে যতটুকু মেকআপ করতে হয়, ততটুকুই করেন। শুটিং না থাকলে মেকআপ করতে চান না। ইয়ামি বিশ্বাস করেন ত্বকের মসৃণতা বজায় রাখতে বেশি প্রসাধনী ব্যবহার করা উচিত নয়।

২. ত্বক ভেতর থেকে সজীব রাখতে পানি খেতে হবে বেশি করে। পানি কম খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ইয়ামি সেই কারণে এমন খাবার খান যেগুলোতে পানির পরিমাণ অনেক বেশি। সরাসরি পানি না খেলেও এমন কিছু খাবার খাওয়া উচিত, যাতে পানি বেশি থাকে।

৩. ইয়ামি বাড়ির খাবার খান সব সময়। শুটিং থাকলে সঙ্গে থাকে ঘরে তৈরি নানা পদ। তেল-মশলা ছাড়া সমস্ত খাবার খান তিনি। ডোবা তেলে ভাজা খাবার ছুঁয়েও দেখেন না নায়িকা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park