1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।

দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখব।

জর্জিয়া মেলোনি আরও বলেন, আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি। আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park