1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আইন অমান্য করে পৌষ সংক্রান্তির বাজারে বিক্রি হচ্ছে ‘বাঘাইড় মাছ’

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তির মাছ বাজারে বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন ‘বাঘাইড় মাছ’। ফলে দেশের জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার মাছ বাজারে গিয়ে দেখা যায়, পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা।
এই মেলায় উঠেছে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। ধনাঢ্য ক্রেতারা এ মাছের প্রতি আগ্রহ প্রকাশ করে বাজারে এসে দরদাম করছেন।

রোববার সকাল থেকেই থেকে শুরু হয়েছে এই মেলা। মাছের মেলাটি অনেকাংশে এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।

জানা গেছে, স্থানীয় মাছ ব্যবসায়ী মফিজ মিয়া এই মাছটি বাজারে তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫০ কেজি ওজনের বিশালাকৃতির এই মাছের দাম এক লাখ টাকা। একজন ক্রেতা মাছটির দাম করেছেন ৬০ হাজার টাকা। ’

আরেকজন ব্যবসায়ী মো. হারুন মিয়ার ৪৫ কেজি ওজনের ওপর একটি বাঘাইড় মাছের দাম হেঁকেছেন ৯০ হাজার টাকা।

শ্রীমঙ্গলের স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মৎস্যপ্রেমীরা এই মাছের মেলায় এসে ভিড় জমান। প্রতিবছরের ন্যায় এ মেলায় সুরমা, কুশিয়ারা, মনু, হাকালুকি আর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় বিশাল আকারের বাঘ, চিতল, রুই, কাতলা,বোয়াল, গজার, আইড়সহ বিভিন্ন ধরনের ছোট ও বড় মাছ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম জানান, ‘বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর বিভিন্ন মাছবাজারে এ বিপন্ন মাছটি ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আমরা এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। ’

এই মাছকে অনেক ‘বাঘ মাছ’ও বলে থাকেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park