1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন সমাবেশস্থল।

সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলছে দেশাত্মবোধক ও দলীয় সংগীত। সমাবেশস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত হচ্ছেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ বলেন, শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে। মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। বিএনপি জামায়াতের নৈরাজ্য দেশবাসী রুখে দেবে। কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে।

সিলেট আলাপ/ আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park