1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট ৬ আসনে রাজনীতিতে নতুন মোড়, আলোচনায় শমসের মুমিন, পরিবর্তন চায় সাধারণ ভোটার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেক্স:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ সময়ে সিলেট ৬ আসনে রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময় আগাচ্ছে নির্বাচনের মোড় নতুন দিকে ঘুরছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের সাথে টক্কর দিয়ে নির্বাচনের শেষ সময়ে শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম এর নাম এখন ভোটাদের মুখে মুখে। এ নিয়ে আসনটি জুড়ে চলছে নতুন আলোচনা গুঞ্জন।

এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম প্রতীক জাতীয় সোনালী আঁশ, সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদের প্রতীক নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের প্রতীক ঈগল মার্কা, সিলেট ৫ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিনের প্রতীক লাঙ্গল মার্কা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আতাউর রহমানের প্রতীক ছড়ি ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমানের প্রতীক মিনার মার্কা।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭২,৭৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২,৩৭,৪৯৪ জন ও নারী ভোটার সংখ্যা ২,৩৫,২৫৮ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১ জন রয়েছেন।

মাঠ থেকে ঘুড়ে সরজমিনে দেখা ভোটার, সমর্থক এমকি আসনটি সাধারণ মানুষের মুখে মুখে নতুন আলোচনা। এ আলোচনার সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম নাম বার বার উঠে আসছে। যখন থেকে সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এলিম চৌধুরীসহ আওয়ামীলীগ একটি বড় সমর্থকরা সরাসরি সোনালী আঁশ পক্ষে কাজ করত দেখা যায়। তখন থেকে সময়ের সাথে সাথে ভোটের পাল্লা ভারী হতে দেখা যায়। যদিও শেষ মূহুর্তে সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন নাম ভোটের আলোচনায়। দুই উপজেলার প্রধান পৌর শহরস্থ স্থানে ৩ ও ৪ জানুয়ারি বড় শোডাউন সহ বিশাল জনসভা করতে দেখা যায়। সাধারণ ভোটারা বলেন আসনটিতে এবার ত্রিমুখী ভোট যুদ্ধ হলেও আমরা চাই এই আসনে পরিবর্তন হক।

শমসের মুবিন চৌধুরী পক্ষে কাজ করা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে উন্মুক্ত ভাবে কাজ করতে পারেন। এজন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন। এছাড়াও সোলানী আঁশের প্রার্থী বীর বিক্রম শমসের মুবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে। এজন্য আমরা তার পক্ষে প্রকাশ্যে নেমেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park