1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সংরক্ষিত আসনে এমপি হতে চান অপু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গত বছরের নভেম্বরে এক সাক্ষাতকারে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছিলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তবে শেস মুহুর্তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। তবে এবার আবারও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অপু। জানালেন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান।

সম্প্রতি সংবাদমাধ্যমে অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’

অভিনেত্রী বলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

এদিকে অপু বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফেরদৌসকে। তার নির্বাচনী গণসংযোগে দেখা যাচ্ছে তাকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আফরোজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park