
ছাদেক আহমদ, বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজার জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য পুলিশ সুপার, মনজুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে এএসআই/হরিধন দেবনাথ, এএসআই/উস্তার মিয়া, এএসআই/উমা প্রসাদ তালুকদার, এএসআই/রুবেল আহমদ ও সঙ্গীয় কনস্টেবল/ ফরহাদ আহমদ এর সহযোগীতায় (১) সি.আর-১৪৫/২২(রাজ:) মামলার ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০১ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি শ্যামলাল মালাকার, পিতা- সনদ মালাকার, সাং-কোদালী, থানা-বড়লেখা, জেলা মৌলভীবাজার, (২) জি.আর-১৪২/২১ (কুলা:) মামলার পরোয়ানা ভুক্ত আসামী হেলাল মিয়া, পিতা-মৃত আব্দুল হক প্রকাশ নুর আলী, সাং-মুছেগুল, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, (৩) নন.জিআর-১২৫/২২ মামলার পরোয়ানা ভূক্ত আসামি আব্দুল হাফিজ, পিতা-মৃত তছির আলী, সাং-ছালিয়া, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার ও (৪) নন.জিআর-৬২/২৩ (বড়) মামলার পরোয়ানা ভূক্ত আসামি নিজাম উদ্দিন, পিতা-মৃত আ: শুক্কুর, সাং-মুছেগুল পূর্ব, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার ’দের গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আফরোজা
