1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭৬.০৬

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছরের চেয়ে ফলাফল ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। গত বছর এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।

এবছর কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২জন মেয়ে।

সিলেট আলাপ/ আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park