1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভোট পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে মনিটরিং সেল

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। তারা আগামী ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৭২ ঘণ্টা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

রোববার (৩১ ডিসেম্বর) সেল গঠনের চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লিখিত নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ওই মনিটরিং সেলে ইসির স্মার্টকার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে ২১ জন অন্যান্য কর্মকর্তা অন্তর্ভুক্ত হবে। এদের মধ্যে রয়েছেন একজন উপ-সচিব, উপ-সচিব মর্যাদার পুলিশের পাঁচজন, র‌্যাবের দুইজন, বিজিবির তিনজন, কোস্টগার্ডের দুইজন, আনসার ও ভিডিপির দুইজন, সেনাবাহিনীর মেজর পদ মর্যাদার চারজন, নৌবাহিনীর একজন ও বিমান বাহিনীর এক সদস্য।

এই মনিটরিং সেল আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে। এ সময়ে দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস হতে তথ্য সংগ্রহ করতে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিতকরণ (দেড় ঘণ্টা পর পর) এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠানো হবে।

সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। সেই সাথে ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করবেন।

বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারদের সহায়তা করবে।

সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিতকরণ।

রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে নিজ নিজ নির্বাচনি এলাকাগুলোর আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনাবলী নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত ‘আইনশৃঙ্খলা মনিটরিং Apps’ এ তাৎক্ষণিকভাবে অ্যান্ট্রি করত: নির্বাচন কমিশনে গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠাতে হবে।

এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত উল্লিখিত সেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা পাঠানো ও ৫ জানুয়ারি প্রাক-পরিকল্পনা সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park