1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মন্ত্রী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের সাবেক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এ মন্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ।

৬৮ বছর বয়সী ইউসুফ ফিলিস্তিনি অথরিটির (পিএ) ধর্মমন্ত্রী ছিলেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ছিল ইউসুফ সালামার বাড়ি। ফিলিস্তিনের বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের কাছের লোক ছিলেন ইউসুফ। তিনি ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া পুরোনো নগরী জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমামও ছিলেন তিনি।

সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ও আল-আকসার ইমামকে হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর হামলায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় সাত হাজার মানুষ আটকা পড়ে আছেন। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park