1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নুসরাতকে বিয়ের প্রস্তাব ভক্তের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :টালিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সংসদ সদস্য নুসরাত জাহান। নিজের পোশাক ও ব্যাক্তিগত জীবন নিয়ে সমালোচনার শীর্ষে থাকেন এই অভিনেত্রী। কিন্তু ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার মন জয় করতে কত কিছুই না করে থাকেন। কখনো ফুল পাঠান, রক্ত দিয়ে চিঠি লেখেন, কেউ আবার অদ্ভুত সব ঘটনা ঘটিয়ে থাকেন। তবে এবার কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে এক ভক্ত যা করলেন, তা দেখে অবাক হয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন এ নায়িকা। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো। আর এই ক্যাপশন দেখেই হইচই পড়ে নেটপাড়ায়।

অভিনেত্রীর পোস্টের ঘরে তাকে উদ্দেশ্য করে নানা মন্তব্য আসতে থাকে। হঠাৎ করে কেন ব্যথার কথা বললেন নুসরাত, কোন ব্যথার কথা বললেন তিনি? এ নিয়েই যত প্রশ্ন।

 এসবের বাইরে দৃষ্টি পড়ে ব্যতিক্রমী একটি মন্তব্যে। যেখানে এক ভক্ত সরাসরি প্রেম নিবেদন করেছেন এ তারকাকে। শুধু প্রেমই নয়, লিখলেন, বিয়ে করবেন আমাকে? আর তাতেই টালিউড তারকাসহ হতবাক সবাই।

প্রসঙ্গত, যশ-নুসরাত প্রযোজনা সংস্থা খুলেছেন। প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন ‘ওয়াইডি ফিল্মস সোশ্যাল’। আর প্রযোজনা সংস্থা করেই ভক্তদের সুখবর দিলেন তারা। শিগগিরই এ প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নিয়ে হাজির হবেন যশ-নুসরাত। সূত্র: সংবাদ প্রতিদিন

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park