1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ধনী গরীব সবার ভোট মূল্যবান, আপনাদের ভোটের মাধ্যমে আমার বিজয় হবে____শমসের মুবিন চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স: জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা গোলাপগঞ্জ চৌমুহনীতে নির্বাচনী অফিস উদ্ধোধনের সময় তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, ধনী গরীব সবার ভোট মূল্যবান, আপনাদের ভোটের মাধ্যমে আমার বিজয় হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ৩২ বৎসর যাবত প্রতিনিধিত্ব করছিলাম। জীবনে শেষ বয়সে এসে এই যুদ্ধাহত মুক্তিযুদ্ধা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কিছু একটা করতে চাই, সেই সুযোগটা ভোটে মাধ্যমে দিবেন।

এসময় তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নিজ সেন্টারে গিয়ে সোনালী আঁশ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার গোলাপগঞ্জ বাজারে তার নিজ দলীয় নেতাকর্মী নিয়ে নিয়ে এ প্রচারনা চালান।

এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের নির্বাচন পরিচানলার কমিটির প্রধান মতিউর রহমান (মতিব), তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছানাউল হক, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডার দিলু মিয়া, তৃণমূল বিএনপির ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রতিনিধি ইলিয়াস আহমদ, তৃণমূল বিএনপির লক্ষীপাশা ইউনিয়ন শাখার প্রতিনিধি
আব্দুর রহমান, তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার প্রতিনিধি জিয়া উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম আহমদ, হারু মিয়া, লিটন আহমদ, মামুন আহমদ, আব্দুল জলিল, মুন্না মিয়া, মোহাম্মদ রাসেল আহমদ, রাব্বি আহমদ, জামিল আহমদ, হাবিবুর রহমদ, ছানি আহমদ, অপি, মনসুর আহমদ, আলাল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park