নিউজ ডেক্স: জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা গোলাপগঞ্জ চৌমুহনীতে নির্বাচনী অফিস উদ্ধোধনের সময় তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, ধনী গরীব সবার ভোট মূল্যবান, আপনাদের ভোটের মাধ্যমে আমার বিজয় হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ৩২ বৎসর যাবত প্রতিনিধিত্ব করছিলাম। জীবনে শেষ বয়সে এসে এই যুদ্ধাহত মুক্তিযুদ্ধা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কিছু একটা করতে চাই, সেই সুযোগটা ভোটে মাধ্যমে দিবেন।
এসময় তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নিজ সেন্টারে গিয়ে সোনালী আঁশ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার গোলাপগঞ্জ বাজারে তার নিজ দলীয় নেতাকর্মী নিয়ে নিয়ে এ প্রচারনা চালান।
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের নির্বাচন পরিচানলার কমিটির প্রধান মতিউর রহমান (মতিব), তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছানাউল হক, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডার দিলু মিয়া, তৃণমূল বিএনপির ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রতিনিধি ইলিয়াস আহমদ, তৃণমূল বিএনপির লক্ষীপাশা ইউনিয়ন শাখার প্রতিনিধি
আব্দুর রহমান, তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার প্রতিনিধি জিয়া উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম আহমদ, হারু মিয়া, লিটন আহমদ, মামুন আহমদ, আব্দুল জলিল, মুন্না মিয়া, মোহাম্মদ রাসেল আহমদ, রাব্বি আহমদ, জামিল আহমদ, হাবিবুর রহমদ, ছানি আহমদ, অপি, মনসুর আহমদ, আলাল আহমদ প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066