1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অন্তঃসত্ত্বা অবস্থায় প্লেনে চড়লে যা করতে হবে

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের নানা শারীরিক পরিবর্তন আসে। তা ছাড়া বিভিন্ন মানসিক পরিবর্তনের মুখোমুখি হতে হয়।

ঘন ঘন মন খারাপও হয়ে থাকে। অনেক নারী এ সময়গুলোয় বেড়াতে যেতে চান। কেউ নিজ নিজ দেশের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়ান; আবার কেউ বিদেশে যান।
দেশে বেড়ানোর সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সহজেই কাটিয়ে ওঠা যায়। তাহলে বিদেশে ঘুরতে গেলে কী করতে হবে? চিকিৎসাবিজ্ঞানীরা এ ব্যাপারে অন্তঃসত্ত্বা নারীদের বেশ কয়েকটি উপায় মনে রাখতে বলেছেন।

যেমন- চিকিৎসকের পরামর্শ। সাধারণত সন্তানধারণের শুরু থেকেই নারীদের সম্পূর্ণ বিশ্রামেই থাকতে বলা হয়। যদিও এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম। তাই প্লেনের টিকিট কাটার আগে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কোন সময়টা আদর্শ সেটি নির্ধারণ করতে হবে। মূলত নিরাপদ গর্ভাবস্থার দিকে খেয়াল রাখতেই চিকিৎসকরা এ বিষয়টিতে জোর দিয়ে থাকেন। নিরাপদ সময় বেছে নিয়ে দীর্ঘ যাত্রাপথ এড়িয়ে যাওয়াই ভালো বলে মনে করেন তারা।

গর্ভাবস্থায় বিপদ এড়াতে বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন বিমানসংস্থার বিভিন্ন রকম নিয়ম আছে। বিমানের টিকিট কাটার আগে সেসব নিয়ম মনে করে নিতে হবে।

নির্দিষ্ট একটি উচ্চতায় ওঠার পর বাতাসের চাপ কমে যায়। বাতাস শুষ্ক হতে শুরু করে। তাই শরীর ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান জরুরি।

বিমানে যাত্রার সময় যতটা সম্ভব হালকা পোশাক পরতে চেষ্টা করুন। অনেকক্ষণ বসে থাকতে যাতে অসুবিধা না হয়, সেজন্য হালকা পোশাক পরাই ভালো। প্রয়োজনে চাদর বা শীতের পোশাকও রাখতে পারেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রাব্বী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park