1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গৃহবধূকে চিকিৎসার নামে ধর্ষণের চেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : ফতুল্লায় স্বামী-সন্তানকে ঘরের বাইরে বের করে দিয়ে চিকিৎসার অজুহাতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন হোসেন সুমন (৪০) নামের এক ভণ্ড কবিরাজকে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় মঙ্গলবার বিকেলের এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত কবিরাজ শাহীন হোসেন সুমন মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্টি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পাগলা সূর্যমুখী সিনেমা হল এলাকায় কবিরাজি করেন।

মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশুর জন্ডিস হয়েছে মনে হওয়ায় চিকিৎসার জন্য কবিরাজ শাহীনের কাছে নিয়ে যান। তখন শাহীন তাদের বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। এতে গৃহবধূ ও তার স্বামী বাসায় চলে যান।

গতকাল মঙ্গলবার বিকেলে গৃহবধূর বাসায় এসে ওই কবিরাজ বলেন, বাচ্চার চিকিৎসা দরকার নেই, তার মায়ের চিকিৎসা করলেই হবে। এ কথা বলে গৃহবধূর স্বামী ও সন্তানকে বাইরে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা চালান শাহীন। এ সময় গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভণ্ড কবিরাজ শাহীনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park