1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সৌদি আরবের পাহাড়ে তুষারপাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে মরুভূমির দুর্গম অঞ্চল হিসেবেই চেনেন বিশ্ববাসী। তবে এবারের শীতে মরুর দেশটিতে দেখা গেলো শুভ্র তুষার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড়ে তুষারপাতে আবৃত হয়ে গেছে। যা দেখলে যে কারো চোখ এবং অন্তরে প্রশাস্তি চলে আসে।

ফটোগ্রাফার ফাহাদ আল মাসুদ তুষারপাতে ঢেকে যাওয়া তাবুক পাহাড়ের ছবি তুলেছেন। যাতে দেখা যাচ্ছে মরুভূমিতে অবস্থিত তাবুক পাহাড়টি পুরোপুরে তুষারে ঢেকে গেছে। মঙ্গলবার তাবুকে এমন দৃশ্য দেখা গেছে।

আল মাসুদ এ দৃশ্যকে অন্তর এবং চোখের প্রশান্তি বলে বর্ণনা করেছেন। এমন দৃশ্য দেখে উচ্ছাসিত স্থানীয় বাসিন্দারাও।

সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি সৌদি কোনো অঞ্চল নয়, ইউরোপের কোনো অঞ্চল হবে। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি সৌদিদের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর তাবুক, মদিনা এবং মক্কার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর সৌদির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে- সৌদি আরবের বেশকিছু এলাকায় ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে- আল জাওয়াফ, উতরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল। সূত্র: গালফ নিউজ

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park