1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী (৩৭) মারা গেছেন।

নিহত নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় নাদিহার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইউনিক গ্রুপের উপদেষ্টা খন্দকার শওকমত হোসেন।

তিনি বলেন, নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় এ দুর্ঘটনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাদিহা আলীর মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নাদিহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জ্যোতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park