1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আওয়ামী লীগের সমাবেশ ইসির অনুমোদনের অপেক্ষায়

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী রোববার (১০ ডিসেম্বর) রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলটি নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে।

সেটি এখন ইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনারের কাছে সমাবেশ করার লক্ষ্যে আবেদন জানায় আওয়ামী লীগ। পরে বিভাগীয় কমিশনার আবেদনটি অনুমোদনের জন্য ইসি সচিবালয়ে পাঠান। আবেদনটি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনের কাছে নথিতে উত্থাপন করেছে ইসি সচিবালয়। কমিশন অনুমোদন দিলেই আওয়ামী লীগ সমাবেশ করতে পারবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী অনুমতি ছাড়া কোনো দল নির্বাচনমুখী সমাবেশ করতে পারবে না। এজন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়।

ইসি বরাবর আওয়ামী লীগ যে আবেদন করেছে, সেটিতে বলা হয়েছে- আগামী ১০ ডিসেম্বর রোববার বিকেল ৩ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক বাংলাদেশ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত আবেদনে সমাবেশের অনুমতি চেয়ে ইসির কাছে অনুরোধ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park