1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হরতাল-অবরোধে ২৪ ঘণ্টায় ৮ যানবাহনে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিএনপির ডাকা অষ্টম দফার হরতাল-অবরোধ চলাকালে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, যানবাহনগুলোর মধ্যে ঢাকা সিটিতে ৩টি, রাজশাহী একটি, বগুড়ায় একটি, কুমিল্লায় ৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি কন্টেনার, ৫টি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। আর এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ও ৬৮ সদস্য কাজ করে।

এর মধ্যে বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে মিরপুর-১ বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টায় যাত্রাবাড়ী সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে (আইডিয়াল স্কুলের পাশে) রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৯টায় রাজশাহীর তারাবোতে একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।

বুধবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে ঢাকার হাজারীবাগ আর এস পাম্প কুরিয়ার সার্ভিসের একটি কন্টেইনার গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টায় বগুড়ার বনানীতে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা রাত আড়াইটায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আইরিশ হোটেলে ৩টি বাসে দেয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৫টি যানবাহন এবং ১১টি বিভিন্ন স্থাপনা। যার মধ্যে আওয়ামী লীগ-বিএনপির কার্যালয়ও রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park